
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মরিয়ম বিনতে একরাম মাহিরা নামের দুই বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু ঘটেছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার আধুনগর ৬ নম্বর ওয়ার্ডের সমশু মেম্বার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি অাধুনগর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন নিশ্চিত করেছেন।
মাহিরা ওই এলাকার মোহাম্মদ একরামের একমাত্র মেয়ে এবং মৃত হাশেম সওদাগরের নাতি।
জানা যায়, মাহিরাকে ঘটনারদিন দুপুরে বাড়ির আঙিনায় অবস্থিত পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত শিশু মরিয়ম বিনতে একরাম মাহিরার মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


