
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে মোঃ সাঈদ নামে (৪) এক শিশুর মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় মোঃ সাঈদ নামের চার বছর বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার(১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলাউজানের ১নং ওয়ার্ড দারোগা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ সালাহ উদ্দিন সিকদার নিশ্চিত করেছেন।
নিহত সাঈদ ওই এলাকার ফৌজুল কবির প্রকাশ ফজুর পুত্র।
জানা যায়, ঘটনারদিন বেলা সাড়ে ১১টার পর থেকে সাঈদকে কোথায় খুঁজে পাচ্ছিলনা। অনেক খুঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে বাড়ির আঙিনায় অবস্থিত পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত শিশু বাদশার মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


