
রায়হান সিকদারঃ
লোহাগাড়ায় ৩মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ব্যবহৃত পিক-আপ গাড়ী উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে পিরোজপুর ভান্ডারিয়া নিকলী এলাকার জাকির হোসেন`র পুত্র আবদুস শুক্কুর(২৫), বি.বাড়িয়া নবীনগর কাইতলা এলাকাে মৃত নুরু মিয়ার পুত্র সোহরাব হোসেন (৩৫) ও কুমিল্লা বরুরা পেড্ডা এলাকার মৃত কাসেম মেস্ত্রীর পুত্র শাকিল (২০)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউপিস্থ ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে জিপ-গাড়ি থামিয়ে তল্লাশী চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩মাদক পাচারকারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১৮মে সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

