
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
করোনা ভাইরাসের দুর্যোগ সংকটময় মুহুর্তে জীবিকা হারানো নিম্ন আয়,অসহায় ও হত দরিদ্র মানুষরা খুব বেশী অসহায়। তাই পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এনজিও`র কিস্তি বন্ধ রাখতে এনজিও কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।
সরকারি নির্দেশনা মোতাবেক জুন মাস পর্যন্ত ঋণগ্রহীতা সর্বসাধারণকে এনজিও’র কিস্তির কোন টাকা না দিতে তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ওই সময়ে কেউ এলাকায় গিয়ে জোরপুর্বক ঋণের টাকা চাইলে তাৎক্ষনিক সেই খবর তাকে (ইউএনও) জানাতে বলা হয়েছে।
গত মঙ্গলবার (২জুন) লোহাগাড়া উপজেলা প্রশাসনের সরকারি প্রচার মাধ্যম uno Lohagara ফেসবুক আইডিতে যা লিখা হয়েছে তা হুবহু তুলে ধরা হলো লোহাগাড়ার এনজিও সমূহকে জোরপূর্বক কিস্তি আদায় বন্ধ করতে বলা হল। কোথাও এমন অভিযোগ পেলে আইন প্রয়োগ করা হবে। সকলকে সাবধান করা হল।
আগামী জুন পর্যন্ত টাকা আদায়ের নির্দেশনা না মেনে টাকা আদায় করলে সেসব এনজিও`র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জোরপূর্বক /চাপ প্রয়োগ করে কোন এনজিও কিস্তি আদায় করতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও তৌছিফ আহমেদ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


