
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মিরান হোসেন মিজান।
মিজান হোসেন মিজান এক বাণীতে বলেছেন,
সিয়াম সাধনার মাধ্যমে ধনী-দরিদ্র, সুখী-অসুখী সব মানুষের জন্য কোনো না কোনোভাবে নিয়ে আসে নির্মল ঈদ আনন্দের আয়োজন। পবিত্র ঈদ ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে সর্বস্তরের মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ও ঐক্যবদ্ধ করে এবং পরস্পরের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়।
মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা হলো মানুষের সুখ, শান্তি, হিংসা-বিদ্বেষ মুক্ত জীবনযাপন করতে পারি। আগামী দিনগুলো সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত হোক! হাসি-খুশি ও ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ। ঈদের আনন্দ ছড়িয়ে দিই সবার প্রাণে-মনে। বড়হাতিয়া তথা লোহাগাড়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


