
মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি হলেন কাজি জসিম উদ্দিন
রায়হান সিকদার,দেশবাংলাঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকি।
বুধবার (৩০এপ্রিল) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে তাকে অনুমোদন প্রদানের বিষয়টি জানানো হয়।
একইসাথে এ মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছেন আইবিডাব্লিউএফ এর চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক, সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজি মোঃ জসিম উদ্দিন
এ বিষয়ে পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকি বলেন, লোহাগাড়া উপজেলার পদুয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসাটি দীর্ঘদিনের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । আমি আমার সাধ্যমতো মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবো। ধর্মীয়, নৈতিক ও বাস্তবিক শিক্ষার প্রসারে মাদ্রাসাটি উত্তোরত্তর উন্নতি করবে বলে আমি আশা করি। এজন্য আমি কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


