
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৮নং ওয়ার্ডের নাওঘাটা( ধলিবিলা) মাঝির পাড়া এলাকার কৃষক অাব্দুল জলিলের বড় মেয়ে তাসকিনা ফারজানা কেয়া (১৭) গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সে পদুয়া এস.আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
নিখোঁজ হওয়ার পর থেকে অাত্নীয়স্বজনের বাড়ীতে অনেক খোঁজাখুঁজি করে মেয়ের কোন সন্ধান না পেয়ে তার পিতা কৃষক অাব্দুল জলিল আজ ১৯শে অাগস্ট সন্ধ্যায় লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়রী করেন, যার জিডি নং ৭৭৭,তাং ১৯/০৮/২০২০ ইং।
থানায় জিডি সুত্রে জানা যায়, তাসকিনা ফারজানা কেয়া (১৭) গতকাল ১৮আগস্ট সন্ধ্যা ৬টায় বাড়ীর কাউকে কিছু না বলে বাড়ী থেকে চলে যায়। অাত্নীয়স্বজনের বাড়ীতে অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোন সন্ধান পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,কৃষক আবদুল জলিলের বাবা থানায় একটি নিখোঁজ ডায়রী দায়ের করেছেন। বিষয়টি তদন্তের জন্য এসআই দুলাল বাড়ৈ`কে দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃষক আবদুল জলিলের বড় মেয়ে তাসকিনা ফারজানা কেয়াকে খোঁজাখুঁজি অব্যাহত আছে, ভবিষ্যতে মেয়ের কোন সন্ধান পেলে থানায় অবহিত করার অনুরোধ জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


