
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক পিডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে এবং যুবলীগ নেতা, মেসার্স জয়নাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, যুবলীগ নেতা মুহাম্মদ জয়নাল আবেদীনের অফিসে চুরির ঘটনা ঘটেছে।
গতকাল গভীর রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে।
স্হানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর নিশ্চিত করেছেন।
স্হানীয় সুত্রে জানা গেছে, চুরের একটি দল গতকাল গভীর রাতে উপজেলার পদুয়া আঁধারমানিক পিডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন নন্দীর অফিসে তালা ভেঙ্গে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়,অফিসে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ফেলে। একই সময়ে জয়নাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জয়নাল আবেদীনের অফিসে তালা ভেঙ্গে প্রবেশ করে চুরেরা আলমারীর প্রয়োজনীয় কাগজ তছনছ করে, নগদ টাকা ও একটি এলইডি টিভি নিয়ে যায় এবং পার্শ্ববর্তী মসজিদের দানবক্সের তালা ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সহ-সভাপতি, যু্বলীগ নেতা ও ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীন জানান, প্রতিদিনের ন্যায় রাতে অফিস বন্ধ করে বাড়ীতে চলে আসি।পরেরদিন সকালে অফিসে গিয়ে দেখি, অফিস তালা ভাঙ্গা অবস্হা দেখতে পাই। চুরের দল আমার অফিসে তালা ভেঙ্গে প্রবেশ করে একটি এলইডি টিভি, নগদ টাকা নিয়ে যায় এবং অফিসের আলমারীতে থাকা প্রয়োজনীয় কাগজগুলো তছনছ করে এবং হিসাবের কিছু খাতা নিয়ে যায়।এলাকার মাদক সেবনকারীরা এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে বলেও তিনি জানান।
আঁধারমানিক পিডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন নন্দী জানান, প্রতিদিনের ন্যায় স্কুলে তালাবদ্ধ করে বাড়ীতে চলে যায়। চুরের একটি দল আমার অফিসে তালা ভেঙ্গে আলমারীতে থাকা প্রয়োজনীয় কাগজ তছনছ করে। নগদ ১৫হাজার টাকা নিয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকের হোসাইন মাহমুদ জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেয়া হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


