ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদুয়ায় পুকুর খনন করে মাটি বিক্রি, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাওঘাটা সংলগ্ন এলাকায় পুকুর খননের নাম করে মাটি বিক্রি করার অপরাধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

৭ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে পদুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেয়াকত আলী, ইউপির ৮নং ওয়ার্ড সদস্য মোঃ নাছির উদ্দিন,আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,
উপজেলার পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাওঘাটা সংলগ্ন এলাকায় পুকুর খনন করে মাটি বিক্রি করছিল প্রভাবশালীরা। বিভিন্ন জায়গায় পাচার ও রাস্তার অবস্থা ক্ষতিগ্রস্ত করছিল।হাঙ্গরখাল কেটে মাটি নেওয়ার জন্য রাস্তা করছিল তিনি। এরকম অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করে পদুয়া মাঝের দোকান এলাকার নুরুল ইসলাম প্রকাশ বাচুরার পুত্র মোঃ জসিম উদ্দিন(৩৯) কে ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরণের গর্হিত কাজ আর করবে না মর্মে অংগীকার নামা নেয়া হয়।
জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

পদুয়ায় পুকুর খনন করে মাটি বিক্রি, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০১:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩