ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদুয়ায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান, ১লাখ ২০হাজার ঘনফুট বালু জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছাফুরা খাল, ধইন্ন্যার বিল এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় এক লক্ষ বিশ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

৩ জুলাই রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, এসআই মুহাম্মদ রুহুল আমিন,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, পদুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুহাম্মদ শরফুদ্দিন খাঁন সাদি,উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার পদুয়া ইউনিয়নের ছাফুরা খাল, ধইন্ন্যার বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি প্রভাবশীল চক্র (বালু খেকোরা)। খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মোট এক লক্ষ বিশ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এসময় বালু খেকোরা পালিয়ে যায়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

পদুয়ায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান, ১লাখ ২০হাজার ঘনফুট বালু জব্দ

প্রকাশিত: ০৬:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২