
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্হান হতে পটিয়ার ২ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১হাজার ৩`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল পটিয়া উপজেলার দক্ষিণ ভুসিস ইউনিয়নের পুর্ব ডাঙ্গা পাড়া এলাকার মৃত বজল আহমদের পুত্র মুহাম্মদ আহম্মদ নুর (৫০) এবং পটিয়া দলঘাট ইউনিয়নের নন্দেরখিল এলাকার আজম খাঁনের পুত্র ইমরান হোসেন (২১)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, এসআই গোলাম কিবিরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম অভিমুখী সৌদিয়া পরিবহন (ঢাকামেট্রো-ব-১১-১১৭৩) গাড়িতে তল্লাশী চালিয়ে ১হাজার ৩`শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১৫ ফেব্রুয়ারি সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


