ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর মেরে’ সরানোর আহ্বান সাবেক প্রধানমন্ত্রী বারাকের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহু আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতি তৈরি হলে জনগণকে তাকে ‘লাঠি ও পাথর দিয়ে’ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বারাক বলেন, নির্বাচন বানচালের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তার দাবি, নেতানিয়াহু চাইলে সহজেই এমন পরিস্থিতি তৈরি করতে পারেন, যা ভোটগ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।
১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারাক বলেন, “যদি তিনি নির্বাচন ঠেকানোর চেষ্টা করেন, তাহলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সামনে আর কোনো পথ খোলা থাকবে না।”
বারাকের অভিযোগ, নেতানিয়াহু আঞ্চলিক সংঘাতকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, লেবাননে নতুন সামরিক উত্তেজনা সৃষ্টি হলে হিজবুল্লাহ ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
সাবেক এই প্রধানমন্ত্রী আরও দাবি করেন, নেতানিয়াহু দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি বজায় রাখতে আগ্রহী। কারণ যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচার আরও দ্রুত এগোতে পারে।
তিনি অভিযোগ করেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অগ্রগতিও বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। একইভাবে লেবানন ইস্যুতেও সম্ভাব্য সমাধানের পথ রুদ্ধ করা হয়েছে বলে তার দাবি।
অন্যদিকে বারাকের এই মন্তব্যে নেতানিয়াহুর রাজনৈতিক মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লিকুদ দলের আইনপ্রণেতা বোয়াজ বিসমুথ তার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়ে বলেছেন, একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে উসকে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিসমুথ বলেন, “বারাকের বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। যদি তিনি সুস্থ মস্তিষ্কে এসব বলে থাকেন, তাহলে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত।”
উল্লেখ্য, নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম কট্টরপন্থি সরকার হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সংসদের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের অক্টোবরে। সে অনুযায়ী আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর মেরে’ সরানোর আহ্বান সাবেক প্রধানমন্ত্রী বারাকের

প্রকাশিত: ০৮:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬