
নিজস্ব প্রতিবেদকঃ
আপনার পুলিশ আপনার পাশে” স্লোগানকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে লোহাগাড়া থানার আওতায় চরম্বা এলাকায় বিট পুলিশিং অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরম্বা বিট অফিসার এসআই দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ।
বক্তব্যে ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, আপনার পুলিশ আপনার পাশে, স্বাধীনতার পর থেকে পুলিশ বাহিনী সুনামের সাথে কাজ করে যাচ্ছে দেশে। সেবা নিতে দালাল কেন? আপনার সেবা আপনি নিজেই গ্রহণ করবেন। তথ্য নিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। স্লোগানে পুলিশি কার্যক্রম চলমান। আগামীতে সরকারি বরাদ্ধে প্রতিটি ইউনিয়নে থানার মতো বড় ধরনের বিট অফিস হবে। নির্ভয়ে থানায় আসবেন, নির্ভয়ে বিট অফিসারের সাথে কথা বলবেন। আপনার যেকোন সমস্যার কথা নিজেই নির্ভয়ে বলবেন। এগুলো মূখের কথা নয়। বিট পুলিশিং ব্যবস্থাপনায় ১০টি রেজিস্টার থাকবে। যেখানে পুরো চরম্বার তথ্য থাকবে। বিট ব্যবস্থাপনায় সকল তথ্য যখন থাকবে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নাই, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ মাদক সুন্দর সমাজ, দেশকে ধ্বংস করে দিচ্ছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসহাব উদ্দিন, চরম্বা ইউপি’র সাবেক সদস্য নাজিমুদ্দিন প্রকাশ নজির মেম্বার, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য সৈয়দ হোসেন, চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, বিমল কিশোর চৌধুরী।
উপস্থিত ছিলেন, মহিলা সদস্য ছাবেকুন্নাহার, মমতাজ বেগম, ইউপি সদস্য আক্তার হোসেন, জানে আলম,চরম্বা ইউনিয়নের অন্যতম যুবলীগ নেতা খানে আলম, দক্ষিণ জেলা ছত্রলীগের সংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক, মিনহাজ রেজা রাফি, চরম্বা বিট পুলিশিং অফিসের সহকারী বিট অফিসার এএসআই শফিউল্লাহসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন করেন মাওলানা মোঃ নুরুল আলম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


