
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে
এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। উক্ত শিক্ষকের মৃত্যুের পর রাউজানে তার নিজ গ্রামে দাফন করতে নিয়ে যাওয়া হলে গ্রামবাসী তার লাশ দাফন করতে দেয়নি। এমনকি ওই শিক্ষকের স্বজনরাও তার লাশ গ্রহণ করেনি। পরে ওই শিক্ষকের লাশ ফিরিয়ে নিয়ে যাওয়া হয় কর্মস্থল রাঙ্গুনিয়ায়। সেখানেও লাশ দাফনের কোনো উপায় না দেখে কান্নায় ভেঙে পড়েন অসহায় পরিবারটির সদস্যরা। পরিবারের সদস্যরা বিষয়টি রাঙ্গুনিয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামকে অবহিত করেন। তিনি তাৎক্ষণিক খবর পেয়ে ১২জুন দিবাগত রাতে ওই শিক্ষকের লাশ দাফনের ব্যবস্থা করেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত আটটার দিকে রাঙ্গুনিয়ার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষক আনোয়ারুল ইসলাম (৫৯) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। তিনি ওই কলেজের কলেজের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। সন্ধ্যায় হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাঙ্গুনিয়ার কলেজ শিক্ষক আনোয়ারুল ইসলাম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন। পরে তার গ্রামের বাড়ী রাউজান নোয়াপাড়া এলাকায় নিয়ে গেলে গ্রামবাসীরা তার লাশ দাফন করতে দেয়নি।সেখানেও লাশ দাফনের কোনো উপায় না দেখে তার লাশ কর্মস্থল রাঙ্গুনিয়া এলাকা নিয়ে আসে। অসহায় পরিবারের সদস্য তাকে অবহিত করেন। তিনি আরো বলেন,তিনি গাউসিয়া কমিটির সাথে কথা বলেন। লাশ দাফনের জন্য পিপিই দেন। রাঙ্গুনিয়া থানা পুলিশ ও গাউসিয়া কমিটির সমন্বয়ে রাঙ্গুনিয়ায় শিক্ষকের লাশ দাফন করা হয়েছে। রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি টিম জানাযার নামাজ আদায় করেন।
উল্লেখ্য,কলেজ শিক্ষকের বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় হলেও তিনি কর্মসূত্রে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্র জানা গেছে। পরে গত ৯ জুন তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছিল। তবে, নমুনা পরীক্ষায় ফলাফল এখনো পাননি।
তার লাশ দাফনে রাঙ্গুনিয়া থানা পুলিশ এগিয়ে আসায় তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

