ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির ইউএনও হোম কোয়ারেন্টাইনে,স্বামী আইসোলেশনে   

দেশবাংলা ডেস্কঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. ছলিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার সদর হাসপাতালে মুসলিমা খাতুন নামে এক নারীর করোনা সনাক্তকরণ হয়। ওই নারীর চিকিৎসার তত্বাবধানে ছিলেন সাদিয়া আফরিনের স্বামী ডা. মো. ইউনুছ।

জানা গেছে, ওই নারীর করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর থেকে ডা. ইউনুছ কক্সবাজার আইসোলেশন ওয়ার্ডে আছেন। আর এদিকে সর্তকতা অবলম্বন ও করোনা সংক্রমণ প্রতিরোধে সাদিয়া আফরিন কোয়ারেন্টিনে রয়েছেন। তবে তিনি সুস্থ আছেন।

এদিকে, নির্বাহী কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে থাকার ফলে স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম।

প্রশাসন সূত্র জানায়, পরবর্তী প্রশাসনিক দায়িত্বভার কে পালন করবেন তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্মকর্তারা। কারণ, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে নাইক্ষ্যংছড়িতে লকডাউন জারি করে মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে চলে যান।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টায় নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে নাইক্ষ্যংছড়ি লক ডাউন ঘোষণার মেসেজটি পাওয়া যায়।পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের টি এস আবু জাফরের কাছে জানতে পারি ইউএনও ম্যাডাম কোয়ারেন্টাইনে আছেন।’

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

নাইক্ষ্যংছড়ির ইউএনও হোম কোয়ারেন্টাইনে,স্বামী আইসোলেশনে   

প্রকাশিত: ০৯:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০