
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান কারো সংখ্যা বেশি কারো সংখ্যা কম সেটা বড় কথা নয়, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে সেই অধিকার নিশ্চিত করেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ। ধর্মীয় সম্প্রীতি স্থাপনে বাংলাদেশ আজ বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতিক দেশ, সনাতনী সম্প্রদায়ের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
কোন প্রকার অন্যায়, বিশৃঙ্খলা কারীদের প্রশ্রয় দেওয়া যাবেনা। সন্ত্রাস,মাদক, ইভটিজিং, নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
২৫ অক্টোবর রাত ৮টায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের হিন্দু পাড়া ও নাথ পাড়ায় পৃথক দুটি পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া,পুটিবিলা বিট পুলিশিং অফিসার,থানার এসআই নুরুন্নবী, পুটিবিলার আগামী দিনের কান্ডারী, মুক্তিযোদ্ধার সন্তান,যুব সমাজের অহংকার জাহাঙ্গীর হোসেন মানিক, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম নেতা তাপস জ্যোতি ভিক্ষু, স্হানীয় ইউপি সদস্য সুজিত বড়ুয়া কাজল,মুহাম্মদ গিয়াস উদ্দিন,আবদুর রশিদ, তুষার কান্তি বড়ুয়া,পুটিবিলা নাথ পাড়া কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি মিন্টু শংকর নাথ,সাধারণ সম্পাদক সুকুমার নাথ,সাবেক সভাপতি আশুতোষ দেব নাথ,বর্তমান কমিটির সহ-সভাপতি বাবলা শংকর সহ অনেকেই।
অনুষ্ঠানে পুটিবিলা নাথ পাড়া পূজা কমিটির পক্ষ থেকে উপস্হিত অতিথিবৃন্দদের কে সম্মাননা প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


