
দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একদিনেই নতুন করে ২৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
সোমবার করোনায় নতুন আক্রান্ত ও মৃতের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আরও চারজনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে। আর নতুন করে ২৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।
এর আগে পরীক্ষার পরিধি বাড়ানোর পর রোববার বাংলাদেশে একদিনেই নতুন করে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। সোমবার সে সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯-এ। গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


