ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রথম ইয়াবা আমদানীকারক সেই “সাইফুল করিম” বন্দুকযুদ্ধে নিহত

দেশের প্রথম ইয়াবা আমদানীকারক ইয়াবা সম্রাট সাইফুল করিম অবশেষে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বৃহস্পতির(৩১ মে) দিবাগত রাত ১টার দিকে

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

জানাগেছে, ১৯৯৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশে ইয়াবার চালান ঢোকে। সেই চালানটি এনেছিলেন সাইফুল। বিভিন্ন আসামির জবানবন্দি ও নানা তথ্য ঘেঁটে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে।

২০১৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ হাজার ১৫১ মাদক জন ব্যবসায়ীর তালিকায় প্রথম নামটি ছিল এই সাইফুলের। এবারের ঈদের পর কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের দ্বিতীয় দফায় আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি আত্মসমর্পণ করার কথা ছিল।

স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, টেকনাফের বাসিন্দা সাইফুল করিম ইয়াবা ব্যবসার আড়ালে রাতারাতি ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়ে যান। তিনি কক্সবাজার জেলায় সর্বোচ্চ কর দিয়ে লাভ করেন সিআইপি মর্যাদা। গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির সঙ্গেও তার সখ্যতা ছিল। গেল বছরের ৪ এপ্রিল চট্টগ্রামে একসঙ্গে ১৩ লাখ ইয়াবা বড়ির একটি চালান জব্দ হওয়ার পর আলোচনায় আসেন সাইফুল। এরপর তিনি আড়ালে চলে যান।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাইফুল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কক্সবাজারের ১০২ জন মাদক ব্যবসায়ীকে আত্মসমর্পণ করাতে স্থানীয় যে মাধ্যমটি ভূমিকা রেখেছিল তারা সাইফুলকে আত্মসমর্পণ করানোর নেপথ্যে কাজ করছিল।  তার আগেই আজ বন্দুকযুদ্ধে মারা গেল এই ইয়াবা গড় ফাদার।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

দেশের প্রথম ইয়াবা আমদানীকারক সেই “সাইফুল করিম” বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ০৪:২১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯