
সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট
চলমান করোনা পরিস্থিতিতে এবার দলীয় নেতাকর্মীদের জন্য উপহার সামগ্রী পাঠালেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও কেরানীহাট মা শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ওচমান আলী।
এ প্রসঙ্গে উপহার সামগ্রী বিতরণের দায়িত্বে থাকা ছাত্রলীগ নেতা সাব্বির হোছেন আলমগীর এ প্রতিবেদককে জানান,এ পর্যায়ে ওচমান আলীর পক্ষ থেকে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের আওতাধীন ৬ ইউনিয়নের নেতাকর্মীদের জন্য ৩৫০ প্যাকেট উপহার সামগ্রী সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদক বরাবরে পাঠানো হয়েছে।প্রতি প্যাকেটে ১কেজি চিনি,১কেজি পিয়াজ,১কেজি ডাল,১কেজি লবণ,১কেজি সেমাই,১লিটার সয়াবিন তেল,২কেজি করে আলু রয়েছে।
এছাড়া গত ২৮.০৩.২০২০-৩০.০৩.২০২০ তারিখে সাতকানিয়া পুলিশ প্রশাসন,উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং সাতকানিয়ার মোট ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে ৯৫০০ পিস মাস্ক ও সাবান এবং করোনা সতর্কতামূলক প্রচারপত্র বিতরণ করেন ওচমান আলী।
পরবর্তী ধাপে ১৯.০৪.২০২০-২৩.০৪.২০২০ তারিখ পর্যন্ত কেঁওচিয়ার ০৮টি ওয়ার্ডে (০১নং ওয়ার্ডে থেকে ০৮নং ওয়ার্ড)প্রায় ১০০০ এর অধিক পরিবারের কাছে ৫ কেজি করে চাল উপহার হিসেবে পাঠানো হয়।
এছাড়াও ২৩.০৪.২০২০ইং তারিখে কেঁওচিয়ার ০৯ নং ওয়ার্ডে প্রায় ৩৫০ এর অধিক পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়।
গত ২৭.০৪.২০২০ইং উপজেলা ছাত্রলীগের ১০০ পরিবারের জন্যও উপহার সামগ্রী হিসেবে ইফতারী আইটেম ও নগদ অর্থ পাঠানো হয়।
এ প্রসঙ্গে বাজালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হাবিব আহমদ মনসুর এ প্রতিবেদককে জানান,আমাদের সাধারন সম্পাদক ওচমান আলীর পাঠানো উপহার সামগ্রী অদ্য ০৭/০৫/২০২০ তারিখ বিকাল সাড়ে ৪ টায় আমার কাছে পৌঁছানোর পর আমি স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যুবলীগ নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি,নেতাকর্মীরা উপহার সমাগ্রী পেয়ে অত্যন্ত খুশী হয়েছেন।
এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী বলেন,আমি ব্যাক্তিগত ভাবে এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওসমানকে ধন্যবাদ জানায়। লক্ষ্য করেছি সে যেকোন দুর্যোগে স্থানীয় জনগণ সহ দলীয় নেতা কর্মীদের পাশে দাঁড়ায়। করোনা মহামারীতে দলীয় নেতা কর্মীদের সহযোগিতার এ বিশেষ উদ্যোগ খুবই প্রশংসনীয়।
ওচমান আলী উপহার সামগ্রী প্রেরণ প্রসঙ্গে এ প্রতিবেদককে বলেন,এটি আমার দায়িত্ব এবং স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের অধিকার।তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন”মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য”। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা সবাই যদি একে অপরকে একটু সহযোগীতার হাত বাড়িয়ে দিই তাহলে খুব সহজেই এ দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

