
রায়হান সিকদারঃ
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আছহাব উদ্দিন চৌধুরীর সাথে লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা সদরে পুরাতন থানা মুহুরী পাড়াস্থ আছহাব উদ্দিন চৌধুরী বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আছহাব উদ্দিন চৌধুরী বলেন, সনাতনী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। পূজা যাতে শান্তিপুর্ণ ভাবে পালন করতে পারেন আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।সকল নেতাকর্মীদের সাথে সমন্বয়ে আমরা পূজা মন্ডপ পরিদর্শন করব। আমরা আশা করছি এভাবের পূজা নির্বিঘ্নে সুন্দরভাবে আপনারা পূজা পালন করবেন।
মতবিনিময় কালে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, সভাপতি মৃণাল কান্তি মিলন মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ দাশ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সিনিয়র সদস্য সুমন মজুমদার হিরো, সদস্য পুলক মজুমদার ও রঞ্জিত দাশসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


