ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে রবিবার ঈদ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, পটিয়া,সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলার প্রায় ৬০টি গ্রামের অনেক মানুষ আগামীকাল (১১ আগস্ট) রবিবার ঈদুল আযহা পালন করবেন। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। জানা গেছে, মির্জাখীল দরবার শরীফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ৬০টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ আগামীকাল ঈদ পালন করবেন।

এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের পরিচালনা কমিটির সচিব বজলুর রহমান জানান, আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি, সে অনুযায়ী আগামীকাল রবিবার আমরা ঈদ পালন করব। এছাড়া বোলায়খালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চন্দনাইশের বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আগামীকাল ঈদ পালন করবেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে রবিবার ঈদ

প্রকাশিত: ০৯:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯