
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
কক্সবাজার সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, লোহাগাড়ার কৃতি সন্তান, সমাজসেবক ডাঃ মাহমুদুর রহমান বলেছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে পারলে শিশুরা গর্ববোধ করবে এবং দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ সঠিকভাবে অনুধাবন করতে পারবে। তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
মহান বিজয় দিবস-১৯ উপলক্ষে ১৬ ডিসেম্বর দুপুরে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান দক্ষিণ আধুনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা ও বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি, রাজনীতিবিদ ও সমাজসেবক আখতার হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলার সেক্রেটারি শিক্ষাবিদ শেখ মোহাম্মদ বশির, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেদা পারভিন।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্হিত ছিলেন।
অনুষ্টান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


