
নিজস্ব প্রতিবেদকঃ
এবার ইয়াবার কৌশল ভিন্ন রুপে পাচারের দৃশ্য মিলেছে। চট্টগ্রামের লোহাগাড়ায় তেলের টাংকিতে ২০হাজার পিচ ইয়াবার সন্ধান মিলেছে। ১ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় ২০হাজার পিচ ইয়াবা উদ্ধার এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত কক্সবাজার জেলার পশ্চিম ছনখোলা এলাকার মৃত দিলীপ দাশের পুত্র দিপক দাশ (৩২)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী প্রাইভেট কার থামিয়ে গাড়ির তেলের টাংকিতে তল্লাশি চালিয়ে ২০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় এক মাদক বিক্রেতাকে আটক করে।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,প্রতিদিন আমাদের থানা পুলিশের টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রাবাহী বাস, প্রাইভেট কারসহ উপজেলার বিভিন্ন এলাকা হতে ইয়াবার বড় বড় চালান ও অনেক মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছি ।অভিনব কায়দায় প্রাইভেট কারের টাংকিতে করে ২০হাজার ইয়াবা টেকনাফ হতে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম ইয়াবার বড় চালানসহ ১মাদক বিক্রেতাকে আটক করা হয়।
উদ্ধারকৃত ২০হাজার পিচ ইয়াবার আনুমানিক মুল্য ৬০লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২ নভেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


