ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ইউপি নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়ায় পুলিশের মহড়া

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সমানে রেখে সর্বোচ্চ সতর্কতায় অবস্হানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

১১ অক্টোবর ( রবিবার) সন্ধ্যা ৬ টা পর উপজেলার লোহাগাড়া, আমিরবাদ ও আধুনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করতে দেখা গেছে।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল নেতৃত্বে লোহাগাড়া থানা হতে এ বিশেষ মহড়াটি বের হয়।

এসময় সাথে ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্ল্যা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

এছাড়াও লোহাগাড়া থানার প্রায় সকল অফিসার অংশগ্রহণ করেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে থানা পুলিশ। নির্বাচনকে সামনে রেখে কোন রকম সহিংসতা জড়ালে কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য – আগামী ২০ অক্টোবর লোহাগাড়া সদর, আধুনগর, আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

তিন ইউপি নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়ায় পুলিশের মহড়া

প্রকাশিত: ১২:১৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০