
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটঃ
লোহাগাড়া উপজেলা সদরে স্কুল রোডে ড্রিম হাউস ফার্নিচার শো-রুমের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫ টায় ড্রিম ফার্নিচার শো-রুমের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন।
উদ্বোধন উপলক্ষে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও খিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জালাল আহমদ সওদাগর, যুবলীগ নেতা জাফর আহমদ, ব্যাংকার মোজাহিদ হোসেন সাগর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মো: ওসমান গনি, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, ড্রিম ফার্নিচার শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউছুৃপ, ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, আবদুল গফুর, সরওয়ার কামাল, আল শাহরিয়ার পিয়াল, মো. নাজমুল, আল শাহরিয়ার হাফিজ, মো: তামিম, আল শাহরিয়ার নাফিজ প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. নজির আহমদ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


