
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া`র সংসদ সদস্য,উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আন্তরিক প্রচেষ্টায় ২০শয্য বিশিষ্ট ট্রমা সেন্টারে স্থাপিত আইসোলেশন সেন্টারের মান উন্নয়নকল্পে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুল।
বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির,লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল,লোহাগাড়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিবাস দাশ সাগর, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা এইচ.এম গণি সম্রাট,চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মো. ইইনুচ, আমিরাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম ইউনুছ, লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ কাশেম, লোহাগাড়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক,লোহাগাড়া সিটি হাসপাতালের এমডি সরওয়ার কোম্পানী, সাউন্ড হেলথ হাসপাতালের একাউন্টেন্ট মো. হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আক্তার হামিদ বেঙ্গল, এম.আজিজ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী এম.এ আজিজ, পুটিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফরিদুল আলম, সমাজকর্মী মো. নাজিম উদ্দিন, নাজমুল কাদের মনু, প্রবাসী মাহমুদুল হক বাবুল,সাহাব উদ্দিন, লোহাগাড়া কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেকসহ প্রমূখ।
আলোচনা সভায় লোহাগাড়া ট্রমা সেন্টারে স্থাপিত করোনা রোগীদের আইসোলেশন সেন্টার পরিচালনাকল্পে আইসোলেশন বাস্তবায়ন পরিচালনা কমিটির নামকরণে ১৫জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।
এছাড়া উক্ত আলোচনা সভায় লোহাগাড়ার বিশিষ্ট ব্যবসায়ী, হাসপাতালের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


