
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী), লোহাগাড়ার মেয়ে, লোহাগাড়ার পুত্রবধু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজনের সহধর্মীনি, সুরাইয়া খানম।
১ নভেম্বর রাতে চট্টগ্রামস্থ চেয়ারম্যানের বাসভবনে এ সাক্ষাত করেন।

সাক্ষাতকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম নয়ন,রিদুওয়ানুল হক সুজনের পরিবারের সদস্যরাসহ অন্যানা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম নব নির্বাচিত সদস্য সুরাইয়া খানমকে ধন্যবাদ জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


