ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যাতে মোঃ মুরাদ (২৪) নামে এক যুবককে  ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ মে) রাত ১০টার দিকে চরলক্ষ্যা বোর্ড বাজার থানার পাশে এ ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের আরো কয়েকজন আহত হয়েছেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল মাহমুদ জানান, মারামারির ঘটনায় হাসপাতালে একজন মারা গেছে এমন খবর পেয়েছি। বিষয়টির বাকি তথ্য এখনো জানতে পারেননি। তবে পুলিশ কাজ করছে ঘটনাটি কিভাবে ঘটল জানার জন্য।

জানা যায়, নিহত মোঃ মুরাদ (২৪) চরলক্ষ্যা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বশর হাজীর বাড়ির মরহুম আবদুর রহিম প্রকাশ রহিম কসাই এর ছোট ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বোর্ড বাজারের চায়ের দোকানে বসে ছিল সে। সেখানে পূর্ব-শত্রুতার জেরে মোঃ মুরাদের সাথে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছলে মুরাদের তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে প্রথমে উপজেলার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় মুরাদ জীবিত ছিল। তবে তলপেটে প্রচুর রক্তকরণ হওয়ায় দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন তালুকদার ও মর্গে দায়িত্বরত মোঃ সেলিম জানান, কর্ণফুলী থেকে মারামারির ঘটনায় দুপক্ষই হাসপাতালে এসেছিলো। এদের মধ্যে ছুরিকাঘাতে মোঃ মুরাদ নিহত হয়েছেন। বর্তমানে লাশ মর্গে রয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ০১:১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১