
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুর রহমান বাপ্পী (২৩) হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম নিবিলকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ( ১৫ জুন) গভীর রাতে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টিম আমিরাবাদ স্কুল রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত নিবিল আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ার মোঃ আবদুল ছালামের পুত্র।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহামুদ জানান, মোরশেদুল আলম নিবিল ছাত্রলীগ নেতা বাপ্পী হত্যা মামলার এজাহাভূক্ত আসামি। তাকে গতকাল রাতে আমাদের থানা পুলিশের টিম তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে বাপ্পীকে গলাকেটে করে হত্যা করা হয়। বাপ্পী আমিরাবাদের সুখছড়ি পুরান বিওসি এলাকার আনোয়ার হোসেন ও জেসমিন আক্তারের ছেলে।হত্যার পরের দিন বাপ্পীর মা জেসমিন আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামিকে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

