
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট
চলমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য উপহার সামগ্রী পাঠালেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও কেরানীহাট মা শিশু হসপিটালের চেয়ারম্যান ওচমান আলী।
উপহার সামগ্রী বিতরণের দায়িত্বে থাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জুনায়েদ এ প্রতিবেদককে বলেন,অদ্য ০৭/০৫/২০২০ সন্ধ্যা ৭ টায়
বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে বিতরণের জন্য ১০০ প্যাকেট উপহার সামগ্রী পাঠিয়েছেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ওচমান আলী,আমি নেতাকর্মীদের নিয়ে এ উপহার সামগ্রী বিতরণ করছি এ মুহুর্তে।
প্রতি প্যাকেটে ১ কেজি চিনি,১কেজি সেমাই,১কেজি লবণ,১লিটার সয়াবিন তেল,১কেজি পিয়াজ,১কেজি ডাল,২কেজি করে আলু রয়েছে বলে জানান ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুনায়েদ।
এ প্রসঙ্গে ওচমান আলী বলেন,আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার নির্দেশনা অনুযায়ী সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য প্রথম ধাপে ১০০ প্যাকেট পাঠানো হয়েছে,পরবর্তী ধাপে সাতকানিয়া পৌরসভা এবং সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য আরো উপহার সামগ্রী পাঠানো হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

