
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের গ্রামীণ জনপথ মিরিখীল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুস সালামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য অানোয়ার কামালের ১৫নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণে এ অনুদান প্রদান করা হয়।

১৯জুন বেলা ৩টায় জেলা পরিষদের পক্ষে বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণ স্হান পরিদর্শন করেন লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান, সমাজসেবক মিরান হোসেন মিজান।
এসময় উপস্হিত ছিলেন মিরিখীল সোলতান আহমদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল কবির,বিদ্যালয় পরিচালনা কমিটির সেক্রেটারি ও স্হানীয় ইউপি মেম্বার জমির উদ্দিন বাবর।

লোহাগাড়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান জানান, চুনতি মিরিখীল গ্রামে সোলতান আহমদ চৌধুরী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ২লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। তিনি আজ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন। আগামীতেও বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে
জেলা পরিষদ সর্বাত্মক সহযোগীতা প্রদান করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

