
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বনাঞ্চলে জলবায়ু সহনশীল চুনতি বন পুনরুদ্ধারে বিশেষায়িত কারিগরি কমিটি ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৬ জুন বিকেলে সাড়ে ৫টার দিকে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ এলাকায় অনুষ্ঠিত এ সভায় বিশেষায়িত কারিগরি কমিটির পক্ষে উপস্থিত ছিলেন যথাক্রমে সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ , বন্যপ্রাণী বিশেষজ্ঞ মো. আলী রেজা খান , আরণ্যক ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক মো. কামাল হোসেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া।
সভায় স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে ক্ষতবিক্ষত চুনতি বন পুনরুদ্ধারে বিভিন্ন পেশাজীবি শ্রেণীর ব্যক্তি আলোচনায় অংশ নেন।
তাঁরা বলেন , চুনতি বনের ভেতর রোহিঙ্গা বসতি সহ প্রচুর অবৈধ জনগোষ্ঠী রয়েছে। তাদের উচ্ছেদ করতে হবে। এছাড়া চুনতি বনের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে হবে। এছাড়া বনের ভেতর অবৈধ পানের বরজ তৈরী বন্ধ করতে হবে। অবৈধ পাহাড়া কাটা , বালু উত্তোলন এবং আশে পাশের ইটভাটা বন্ধের উদ্যোগ নিতে হবে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের নামে বনকে ধ্বংস করা যাবেনা। বনকে ফিরিয়ে আনতে স্থানীয় জনগোষ্ঠীতে সম্পৃক্ত করতে বৃক্ষরোপণ এবং বনের ভেতর যাতে প্রাকৃতিক বন ফিরে আসে সেটার ওপর সর্বাক্তক গুরুত্বারোপ করা হয়। চুনতি বনের বন্যপ্রাণীর খাদ্যাভাব যাতে না হয় তার পদক্ষেপ নিতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একান্ত সচিব আশিকুর রহমান সমী , চুনতি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণে চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আবু নাসের মো. ইয়াছিন নেওয়াজ ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষক কর্মকর্তা নূর জাহান প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


