
রায়হান সিকদার, নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি পুলিশ ফাঁড়িতে নতুন পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেছেন পরিদর্শক(ইন্সপেক্টর) রাফিকুল ইসলাম জামান।
তিনি গত ১৬ নভেম্বর আদেশের পর চুনতি পুলিশ ফাঁড়িতে যোগদান করেছেন বলে জানা গেছে।
নতুন ইনচার্জ রাফিকুল ইসলাম জামান এর আগে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।
নবাগত চুনতির পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদক বিরোধী অভিযানে নামবো।স্থানীয় যেসব ব্যক্তি মাদকের সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবেনা।এছাড়া বিগত দিনে চুনতি এলাকায় যেসব অপরাধ সংগঠিত হয়েছে ভবিষ্যতে যাতে সেসব অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবাগত চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম এলাকার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


