ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পানি চলাচলের ছড়া বন্ধ করে টিনের ঘেরা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকায় পানি চলাচলের ছড়া বন্ধ করে টিনের ঘেরা নির্মাণের অভিযোগ উঠেছে। উক্ত ইউনিয়নের
২নং ওয়ার্ডের নয়া পাড়ার মৃত আহমদের পুত্র মোঃ আবদুল্লাহ (৬০) এ অভিযোগটি তুলেছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সরকারী পানি চলাচলের দীর্ঘদিনের একটি ছড়া রয়েছে।ছড়ার পাশে আবদুল্লাহ ক্রয়কৃত জমি রয়েছে। এর পাশে জমি রয়েছে ফরিদেরও। ২০২১ সালের আগস্ট মাসে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পানি নিষ্কাশনের বিঘ্ন ঘটানো সহ জলাবদ্ধতা সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগের সম্ভাবনা রয়েছে এ মর্মে একটি আদেশ প্রদান করেন । কিন্তু প্রতিপক্ষ ফরিদ গতকাল কে ছড়ার উপর টিনের ঘেরাও দিয়ে দখল করে নিয়েছে।

এ ব্যাপারে আবদুল্লাহ জানান, পানি চলাচলের ছড়া বন্ধ করে ফরিদ টিনের ঘেরা নির্মাণ করছে। পার্শ্বে আমাদের জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে এ ছড়া দিয়ে পানি চলাচল করতো।

চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে সমাধান করবো।

এ ব্যাপারে ফরিদুল আলম জানান,পানি চলাচলের ছড়ায় আমি কোন ধরণের টিনের ঘেরাও দিইনি। আমার জায়গা আমি টিনের ঘেরাও দিয়েছি। বিগত ২০২১ সালে এসিল্যান্ড মহোদয়ের আদেশের বিরুদ্ধে আমি বাদী হয়ে আবদুল্লাহকে বিবাদী করে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বরাবর রিভিশন মামলা দায়ের করেছি। মুলত আমার জায়গায় পাশের টা ছড়া ছিল, সেটি প্রতিপক্ষরা ভরাট করে নিয়েছে।তাদের অভিযোগটি সত্য নয় বলে তিনি দাবী করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় পানি চলাচলের ছড়া বন্ধ করে টিনের ঘেরা নির্মাণের অভিযোগ

প্রকাশিত: ০৪:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩