
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, উন্নয়নের সফল কান্ডারী, বিশ্ববরেণ্যে আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে ১৮তম ধাপে মোট ১৫৫ অসহায়, কর্মহীন ও খেটে খাওয়া পরিবারের মাঝে প্রতিজনকে ১০ কেজি করে জি. আর চাউল বিতরণ করা হয়।
সোমবার (২৯ জুন) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জয়নুল আবদীন জনু কোম্পানী।
এসময় উপস্হিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক,ইউপির সেক্রেটারি ও ইউপির সকল মেম্বারগণ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


