
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ভেঙ্গে পড়া গাছ কাটতে গিয়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত কাঠ ব্যবসায়ীর নাম মুহাম্মদ জিল্লুর রহমান (৪২)। সে উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা দক্ষিণ পাড়া এলাকার ওলা মিয়ার পুত্র।
২০ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্হানীয় ইউপি সদস্য আলী তৈয়ব উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্হানীয় সুত্রে জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের বড়ুয়া পাড়া জাতি মুড়া এলাকায় কাঠ ব্যবসায়ী জিল্লুর রহমান তার ক্রয়কৃত গাছগুলো দেখতে যান। কয়েকজন শ্রমিক গাছ কাটছিল। মুহুর্তের মধ্যে ভেঙ্গে যাওয়া গাছ তাকে জোরেশোরে চাপা দিলে সে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে স্হানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


