ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতিতে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিপক্ষের হামলায় এক কৃষক ও তার স্ত্রী আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

আহতরা হল উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা পুর্বকুল হাজারীভিটা এলাকার মোঃ মুছার পুত্র মোঃ আলতাফ মিয়া(৩৫) এবং আলতাফ মিয়ার স্ত্রী খতিজা বেগম(২৯)।

এ ঘটনায় আহত কৃষক আলতাফের পিতা মোঃ মুছা বাদী হয়ে ওই এলাকার শেখ আহমদ (৩০), জানে আলম(৫০), আবুল হোসেন (৪০), খায়ের আহমদ(২৯), ফয়েজ আহমদ(৩০), নজির আহমদ(৩১)সহ ১৪জন কে বিবাদী করে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে একটি সিআর(৯/২১)  মামলা দায়ের করেছেন।

জানা যায়, ফারাঙ্গা হাজারীভিটা পুর্বকুল এলাকার মুহাম্মদ মুছা সদাশয় বাংলাদেশ সরকার ভূমিহীন হিসেবে তার স্ত্রী মাবিয়া খাতুনকে বন্দোবস্তি মামলা নং ১৯/২০১৪ মুলে আধুনগর সাব রেজিস্ট্রি অফিসের ৪২৯৮ নং রেজিস্ট্রি যুক্ত বন্দোবস্তি বাংলাদেশ সরকারের পক্ষে সহকারী কমিশনার(ভূমি)  লোহাগাড়া,চট্টগ্রাম সম্পাদন করে রেজিস্টার মাধ্যমে দখল স্বত্ব বুঝিয়ে দেন। মুছা একজন কৃষক। উক্ত জায়গাতে কৃষক মুছা ধান ও বিভিন্ন ধরণের ফসলাদি( ফেলমের ক্ষেত)  চাষাবাদ করে আসছিল।

উল্লেখিত বিবাদীরা গত ৩ জানুয়ারী সকাল ১০টার দিকে উক্ত জমিতে চাষাবাদ করা অবস্থায় অতর্কিতভাবে  কৃষক মুছার পুত্র মোঃ আলতাফ কে লাটিসোটা, দা দিয়ে  মারধর করে রক্তাক্ত জখম করে। এতে তার বাম গালে ব্যাপকভাবে জখম হয়। প্রতিপক্ষরা তাদের রুপনকৃত ফেলমের ক্ষেত ও চারদিকে জালের ঘেরা তুলে নিয়ে যায়।

কৃষক মুছা উক্ত প্রতিবেদক কে জানান, তার ছেলে আলতাফ তার বন্দোবস্তকৃত জমিতে ফেলমের চাষ রুপন করছিল। অতর্কিতভাবে প্রতিপক্ষরা তার ছেলেকে এলোতাপাড়া মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। আমরা প্রতিকার পাওয়ার জন্য মাননীয় এমপি মহোদয় বরাবর, উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। এছাড়াও আমার ছেলে আলতাফ ও আমার পুত্রবধুকে মারধরের ঘটনায় গত ৬ জানুয়ারী চট্টগ্রাম বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবর সিআর মামলা দায়ের করেছি।  তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেছেন।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জামান জানান, অভিযোগটি ওসি স্যার তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে বলেও তিনি জানান।

অন্যদিকে, অভিযুক্ত মোঃ জানে আলম উক্ত প্রতিবেদক কে  জানান,বন্দোবস্তি বাতিলের জন্য ১৯/১৪ উপজেলা সহকারী কমিশনার বরাবর আবেদন করেছি। আমরা আপত্তি করেছি। আমরা তাদের কে কোন ধরণের মারধর করিনি। এ ঘটনাটি সম্পুর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

চুনতিতে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

প্রকাশিত: ০৭:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১