ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতিতে টিলা কেটে মাটি বিক্রি,মাটিভর্তি ডাম্পট্রাক জব্দ

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন বনবিভাগের জায়গা থেকে অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রির দায়ে একটি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) রাত ১টার দিকে ইউনিয়নের সাতগড় বনবিটের ফকিরাঘোনা নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতগড় বনবিটের বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার।

এ সময় বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

সাতগড় বনবিটের বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান , সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে টিলা কেটে মাটি নিয়ে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার লোকজন পালিয়ে যায়। এ সময় মাটি ভর্তি একটি নাম্বার বিহীন ডাম্পট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ডাম্পট্রাক চুনতি রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

চুনতিতে টিলা কেটে মাটি বিক্রি,মাটিভর্তি ডাম্পট্রাক জব্দ

প্রকাশিত: ০৩:০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩