
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রোসাইঙ্গাঘোনা এলাকায় অবৈধ দখলকৃত একটি ঘরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
৭ মে সকাল ৯টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার।
জানা যায়, চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বিটের রোসাইঙ্গাঘোনা এলাকায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করে দখল করে আসছিল। খবর পেয়ে চুনতি সাতগড় বিট কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম উক্ত এলাকায় অবৈধ দখলকৃত একটি ঘরে উচ্ছেদ অভিযান করে গুড়িয়ে দেওয়া হয়।
সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, চুনতি রোসাইঙ্গাঘোনা এলাকায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করে দখল করে আসছিল। খবর পেয়ে উক্ত এলাকায় অবৈধ দখলকৃত স্থাপনায় উচ্ছেদ অভিযান করে গুড়িয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


