ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতিতে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান, ৮৭হাজার ঘনফুট বালু জব্দ, ৩টি মেশিন ধ্বংস

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৮৭হাজার ঘনফুট বালু জব্দ,  ৩টি মেশিন ও পাইপগুলো নিষ্ক্রিয় করে দেয়া হয় এবং বালু খোকো মহি উদ্দিনকে ৫০হাজার টাকা জরমানা দেওয়া হয়।

১০ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানার এএসআই আবদুর রহমান, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিস,চুনতি ইউপি সদস্য মুুহাম্মদ জানে আলম প্রকাশ জানু ও থানা পুলিশ সদস্য ইমরানসহ আনসার বাহিনীর সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ পোক্কা ছাড়ি ছড়া, ফারাঙ্গা ডলুর মুখ,কিল্লা খোলা জামতল এলাকায় অবৈধভাবে প্রভাব কাটিয়ে ওই এলাকার মহিউদ্দিন,নাছিরুদ্দীন ও শিবলী তিনজনে মিলে অবৈধ বালু উত্তোলন করে আসছিল। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাতাশি হাজার ঘনফুট বালু জব্দ করা হয়,  ৩ টি মেশিন ও পাইপগুলো নিষ্ক্রিয় করে দেয়া হয় এবং বালু খেকো মহি উদ্দিনকে ৫০হাজার টাকা জরিমানা দেওয়া হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

চুনতিতে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান, ৮৭হাজার ঘনফুট বালু জব্দ, ৩টি মেশিন ধ্বংস

প্রকাশিত: ০৭:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২