
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দক্ষতার সাথে এবং সবার সাথে সমস্বয় করে মাঠে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে কর্মরত চিকিৎসকদেরকে উৎসাহিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান বাংলাদেশ সেনাবাহিনী
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাে মোকাবেলায় প্রস্তুত। সকল ধরণের প্রস্তুত নিয়েছেন বলে স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
২৯মার্চ সকালে করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ে কর্মরত হাসপাতালের সকল চিকিৎসকদেরকে উৎসাহ যোগাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান বাংলাদেশ সেনাবাহিনী`র কক্সবাজার ১০ডিভিশন পদাতিক মেজর শেখ ফয়সাল আল বশিরের নেতৃত্বে একটি টিম।
এসময় মেজর শেখ ফয়সাল আল বশির স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সাথে করোনা সম্পর্কে কথা বলেন।
বাংলাদেশ সেনাবাহিনী সবসময় চিকিৎসকদের পাশে রয়েছে বলেও তিনি জানান।
চিকিৎসকদেরকে উৎসাহ যোগাতে হাসপাতালে কক্সবাজার ১০ডিভিশন পদাতিক মেজর শেখ ফয়সাল আল বশির পরিদর্শন করায় স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ অনেক ধন্যবাদ জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


