
চাঁদা চেয়ে থানায় চিঠি পাঠানোয় কথিত এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর খুলশী থানায় পাঠানো ওই চিঠির সঙ্গে ৫ লাখ টাকার খরচের একটি হিসাবও সংযুক্ত করা হয়। এর আগে একই চিঠি পাঠানো হয় নগরীর কোতোয়ালী থানায়ও।বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে কথিত সাংবাদিককে আটক করা হয়। আটক এম এ মুহিবুল্লাহ হোসাইন চৌধুরী নিজেকে ‘বিবিসিনিউজ ২৪’ নামে একটি অনলাইন পত্রিকার চিফ রিপোর্টার উল্লেখ করে থানায় চিঠি দিয়েছেন। প্রতিষ্ঠানটির প্যাডে লেখা চিঠিতে নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে হানিমুন টাওয়ারে এর কার্যালয় বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে আগামী ১১ ও ১২ অক্টোবর কক্সবাজারে অনলাইন পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে জানিয়ে এ উপলক্ষে আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ করা হয়
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


