ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চসিকের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন খোরশেদ আলম সুজন 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক পদে খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সেই সাথে চসিকের মেয়র পদ শূন্য ঘোষণাও করা হয়েছে। আগামীকাল ৫ আগস্ট বর্তমান মেয়র আ জ ম নাছিরের মেয়াদ শেষ হবে। গত বেশ কয়েকদিন ধরে এই পদে কে আসবেন তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত প্রশাসক পদে আসীন হয়েছেন নগর আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা সুজন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে হচ্ছে না সিটি করপোরেশন নির্বাচন। তাই আইন অনুযায়ী মেয়রের চেয়ারে বসে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন নতুন নিয়োগ পাওয়া প্রশাসক খোরশেদ আলম সুজন। উল্লেখ্য, গত ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা প্রকোপের কারণে নির্বাচন কমিশন (ইসি) তা স্থগিত ঘোষণা করে। নির্বাচনে নাছিরের জায়গায় দলীয় মনোনয়ন পেয়ে লড়তে যাচ্ছেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

চসিকের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন খোরশেদ আলম সুজন 

প্রকাশিত: ০৩:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০