
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ও ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার সমাজসেবক মুহাম্মদ সোলাইমান।
গত ১০ জুলাই চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমানের শারীরিক অসুস্থতাজনিত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে। তিনি ১০জুন হতে ৩০জুলাই(১ মাস ২০দিন) পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে ইউপির কার্যালয় সুত্রে জানা গেছে ।
চরম্বা ইউপি চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান মুঠোফোনে জানান, ভাই আমি শারিরীক ভাবে খুব বেশী অসুস্হ। নিজ বাসা থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা গ্রহন করছি। আমার শারিরীক অসুস্থ জনিত কারণে ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমানকে আগামী ৩০জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে সব কার্যক্রম বুঝে দিয়েছি। গত ১০ জুন থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। চরম্বার জনগণকে যথাযথভাবে সেবার কার্যক্রম পৌঁছে দিবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান জানান, আমাদের চেয়ারম্যান সাহেব শারিরীকভাবে অসুস্হ। ওনার অসুস্হতার কারণে আমাকে গত ১জুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝে দেন। তিনি আরো জানান, জনপ্রতিনিধিরা সবসময় মানুষের কল্যাণে ও এলাকা উন্নয়নে কাজ করে থাকেন। আমি ১ মাস ২০ দিন এ দায়িত্ব পালন করব। দায়িত্ব পালনে কোন ধরনের দুর্নীতি ও অনিয়ম হলে ছাড় দিবোনা। যথাযথভাবে মানুষের কাছে সঠিক বিচার কার্যক্রম ও এলাকার উন্নয়ন কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি চরম্বাবাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য,মুহাম্মদ সোলাইম দীর্ঘদিন ধরে চরম্বা ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।তার বাড়ী চরম্বা ইউনিয়নের ঘটিকার পাড়া এলাকায়। তার বাবার নাম মৃত কবির আহমদ। তিনি ২ কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

