
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক কারবারি উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা গাইনার পাড়া এলাকার হাবিবুল্লাহর পুত্র কুতুব উদ্দিন (৩৯)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও ও এসআই মুহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি দল উপজেলার কলাউজান গাবতল পাকা সড়কের আদার চর গামী জসিম উদ্দিনের মুদির দোকানের সামনে তার কোমরে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে ।
৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেটের মুল্য আনুমানিক ৯ লক্ষ টাকা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়াছেন।
আটককৃত`র বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১৬ সেপ্টেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


