
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চরম্বা ইউনিয়ন শাখার সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।
৯ নভেম্বর লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নজির মেম্বারকে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর,আমিরাবাদ,আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২০ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে এবং সংগঠনের বিধি বিধানের পরিপন্থী কাজ করায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চরম্বা ইউনিয়ন পরিষদ শাখার সভাপতি এন এ নাজিম উদ্দিন প্রকাশ নজির মেম্বার ৯ নভেম্বর হইতে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হল। উক্ত তারিখের পর সভাপতির কোন কাজে সংগঠনের কাজ বলে বিবেচিত হইবেনা।
বর্তমানে উক্ত সভাপতির দায়িত্ব পালন করবেন যুবলীগ নেতা মুহাম্মদ খানে আলম।
লোহাগাড়া স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান জানান, নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে এবং সংগঠনের বিধি বিধানের পরিপন্থী কাজ করায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চরম্বা ইউনিয়ন পরিষদ শাখার সভাপতি এন এ নাজিম উদ্দিন প্রকাশ নজির মেম্বার বহিস্কার করা হয়েছে। তিনি অদ্য তারিখ হইতে সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেনা। তার স্হলে যুবলীগ নেতা খানে আলমকে দায়িত্ব দেওয়া হলো।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


