
নিজস্ব প্রতিবেদকঃ
বন্যায়,ক্ষতিগ্রস্ত লোহাগাড়ার বিভিন্ন অঞ্চলের মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন।
তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
১৮ আগস্ট সকাল ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে চরম্বা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ তেলিবিলা এলাকায় একটি স্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ,সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক,চরম্বা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ব্যাংকার মোজাহিদ বিন আলম কাইছার।
অনুষ্ঠানে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন,সহ-সভাপতি মুছা কোম্পানী,লোহাগাড়া উপজেলা মৎস্য জীবি লীগের সহ-সভাপতি আকতার কামাল পারভেজ,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী,বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, লোহাগাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি পলাশ দাশ, চরম্বা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মোঃ আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,চরম্বা ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শহীদসহ অন্যানারা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


