ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরম্বায় করাতকলে উচ্ছেদ অভিযানঃ অবৈধ কাঠ জব্দ

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার চরম্বায় অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এ সময় করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং ২ গাড়ী অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

৪ জুন সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজার এলাকায় বদফকিরের করাতকলে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের ন‌ির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চরম্বা নয়াবাজারের বদফকিরের করাতকলে অভিযান চালায়। এসময় করাতকলের বিভিন্ন মেশিন ধ্বংস করপ দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং ২ গাড়ী অবৈধ কাঠ জব্দ করা হয়।
এ ব্যাপারে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চরম্বার বদফকিরের মালিকানাধীন করাতকল উচ্ছেদ করা হয়েছে এবং অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন মামলা নং ৪৭/পদু অব ২০২০-২১ রুজু করা হয়েছে এবং জব্দকৃত কাঠ বনবিভাগের হেফাজতে রয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

চরম্বায় করাতকলে উচ্ছেদ অভিযানঃ অবৈধ কাঠ জব্দ

প্রকাশিত: ০৯:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১