
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের খালেকের দোকানস্হ এলাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
এসময় লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী উপস্হিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে লাইসেন্স না থাকার কারণে চরম্বা পারভেজ কোম্পানীর মালিকানাধীন সিবিএম ইটভাটাকে ইটভাটা স্হাপন, ইটভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১০ এর ৪/৫ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।লাইসেন্স না থাকায় সিবিএম ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


