
নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আন্তরিক প্রচেষ্ঠায় লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের অসহায় দুঃস্হ ও দরিদ্র ১৩ পরিবারের মাঝে এবং ৩প্রতিষ্ঠানসহ মোট ১৬টি সোলার বিতরণ করা হয়েছে।
২৭জুলাই সকালে চরম্বা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব সোলার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান।
এসময় অন্যান্যদের উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান,ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ হোসেনসহ অন্যান্যরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


